শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:১০ পিএম, ২০২২-০৫-২৩
বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছের কয়েকজন বন্ধুবান্ধরের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এমিয়া এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।
তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।
বিয়ে প্রসঙ্গে এমি বলেন, ‘আমাদের কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়। তা-ও সেটা চারদিনের পরিচয়ের পাঁচদিনের মাথায় দু’জনের মনে হলো আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার ডিসিশনে বিয়ে করেছি। তাই সবাইকে সেভাবে বলতে পারিনি। শিগগির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবো। তখন সবাইকে দাওয়াত করার পরিকল্পনা আছে।’
সবার কাছে দোয়া চেয়ে এমিয়া এমি বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে।’
হানিমুন প্রসঙ্গে এমি বলেন, ‘আমার স্বামী ফাহেয়াজ শাহরুখ লন্ডনে চলে যাবে। তাই সেভাবে হানিমুনের এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। ইচ্ছে আছে আমাদের হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার।’
উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী এমিয়া এমি ২০১৭ সালে ‘আপন মানুষ’ সিনেমা দিয়ে শোবিজে পা রাখেন। এরপর ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। সে ছবি দিয়ে ভালো অভিনয়ের ঝলক দেখালেও নানা কারণে সিনেমায় নিয়মিত হননি তিনি।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited